‘৭১-এর রাজাকার জামায়াত ও ২৪-এর রাজাকার আওয়ামী লীগ সফল হতে পারবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে- তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ দলটির একাধিক নেতা বক্তব্য দেন।
প্রতিনিধি/এলএ




