রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে মাদকসেবীর ছুরিকাঘাতে স্বামী খুন, স্ত্রী আহত

জেলা প্রতিনিধি, কু‌ড়িগ্রাম 
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে মাদকসেবীর ছুরিকাঘাতে স্বামী খুন, স্ত্রী আহত

কুড়িগ্রামে পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠান শেষে এক মাদকসেবী যুবকের ছুরিকাঘাতে মনসুর আলী (৬২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন স্ত্রী মল্লিকা বেগম (৫৪)। 

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম টাউন হল মিলনায়তন চত্বরে এই ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক শাহনেওয়াজ ওরফে সানিকে (২৬) আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।  

নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার মাস্টাররোলের কর্মচারী। তিনি পৌর মিলনায়তনের দেখভাল করছিলেন। তিনি কুড়িগ্রাম পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন ছয়ানিপাড়ার বাসিন্দা। 

S

গ্রেফতারকৃত শাহনেওয়াজ ওরফে সানি পৌর এলাকার সরদারপাড়ার জুলহাস আহমেদের পুত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সানি মাদক সেবনের জন্য টাউন হল মিলনায়তনে চত্বরে গেলে তাকে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কেয়ারটেকার মনসুর আলী ও তার সঙ্গে থাকা স্ত্রী মল্লিকাকে ছুরিকাঘাত করেন। 

পরে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ।

এদিকে ঘাতক সানিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর