শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নরসিংদীর হত্যা মামলার আসামি হবিগঞ্জে গ্রেফতার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

নরসিংদীর হত্যা মামলার আসামি হবিগঞ্জে গ্রেফতার
গ্রেফতার আবু লাল। ছবি: ঢাকা মেইল

নরসিংদীর চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি আবু লালকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান।

গ্রেফতার আবুল লাল চিহ্নিত অপরাধ চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান। গত ৩ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ হত্যা মামলার আসামি আবু লাল পলাতক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আবুল লালকে গ্রেফতার করার জন্য নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এলাকা এবং ঢাকার ধানমন্ডি থানার এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। দীর্ঘ অভিযানের পর অবশেষে শুক্রবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে আরেক মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর