শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

মোরেলগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

মোরেলগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে ও মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তারা মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরে হাবিবাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর