জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ , এছাড়াও জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর পাশাপাশি, দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী, এমপি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এজে




