শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে আ.লীগের ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে আ.লীগের ২ নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর