শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

আদিতমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

আদিতমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকটির সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাদরাসাছাত্র হাবিবুর রহমান গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর