শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

হরিপুর সীমান্তে ৫০০ পিস ভারতীয় নেশার ট্যাবলেট উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

শেয়ার করুন:

হরিপুর সীমান্তে ৫০০ পিস ভারতীয় নেশার ট্যাবলেট উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধার করা এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। 

শনিবার (৭ নভেম্বর) সকালে দিনাজপুর ৪২ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিনাপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের সিজার মূল্য ১ লাখ টাকা।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর