শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে রতন হত্যা: প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

রংপুরে রতন হত্যা: প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি শিবু কুটিপাড়ার মসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।

এসআরবি জানায়, নিহত ফখরুল আলম রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৯ অক্টোবর বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে রতন পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর