শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

বরগুনার বিষখালী নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে মো. ইহান(৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বরগুনা শহরের অদূরে বড়ইতলা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে ইহান। একপর্যায়ে তীব্র স্রোতের টানে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে শিশুটিকে উদ্ধারে তল্লাশি চলছিল।

বরগুনা সদর থানার ওসি আবু হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পটুয়াখালী থেকে আসা বিশেষ ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর