শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষাবিদ এম.এ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

শিক্ষাবিদ এম.এ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ
কুমিল্লার বরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী এম.এ জলিল। ছবি: ঢাকা মেইল

কুমিল্লার বরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী এম.এ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৭ নভেম্বর)। 

তিনি ১৯৪২ সালের ১৭ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলার শহীদনগর চাঁদগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। '৯২ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। ক্ষণজন্মা শিক্ষাবিদ এম.এ জলিল কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ- গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন- দূরদর্শী, বিজ্ঞানমনষ্ক ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক।

এম.এ জলিল ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ (ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগ) মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

একজন আদর্শ শিক্ষক, নির্মোহ ও সজ্জন হিসেবে দাউদকান্দি ও তিতাসে  তার ব্যাপক সুখ্যাতি রয়েছে। এলাকার অনেক স্কুল-কলেজ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠার সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার নামেই নামকরণ করা হয়েছে- 'শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয়'।

 জীবদ্দশায় তিনি সর্বদা অসহায় বিপন্ন মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছেন। অসহায় জনগোষ্ঠীর প্রতি তার সহযোগিতার হাত ছিল প্রসারিত। 

এই মহান শিক্ষকের রুহের মাগফেরাতের জন্য তার পুত্র তরুণ সমাজসেবী আরিফ মাহামুদ সকলের কাছে দোয়া চেয়েছেন। এই উপলক্ষে শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয়, চাঁদগাঁও তা'লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসা ও এতিমখানা এবং পারিবারিক আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর