শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ৩৬ বোতল মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ 
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ৩৬ বোতল মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় ১ জনকে আটক করা হয়। 

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদরাসার সামনে অভিযান চালিয়ে জহিরুল ইসলাম (৩৪) নামে একজনকে আটক করা হয়।

এ সময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। আটক জহিরুল ইসলাম ত্রিশাল উপজেলার বইলর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।  

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর