শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

নেত্রকোনার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, কয়লা, গরু, বাঁশ, মদসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (৬ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে ভরতপুর বিওপির একটি দল কালিকাপুর এলাকা থেকে ছয়টি ভারতীয় কম্বল জব্দ করে। একই দিন বিকেলে কচুগড়া বিওপির সদস্যরা বনবেড়া এলাকা থেকে আরও ১০টি কম্বল উদ্ধার করেন। সন্ধ্যায় ভরতপুর এলাকা থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়। রাতে বিজয়পুর বিওপির সদস্যরা কমলাবাড়ী এলাকা থেকে ৪০টি ভারতীয় কম্বল আটক করেন।

5c87261d-1473-4c08-a8c8-84b62b02637d

শুক্রবার ভোরে মাধুপাড়া বিওপির সদস্যরা খোজিগড়া এলাকা থেকে ৬০টি ভারতীয় কম্বল জব্দ করেন। একই সময় ভবানীপুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ৫৪০টি বাঁশ উদ্ধার করেন।

এ ছাড়া চারুয়াপাড়া বিওপির সদস্যরা সিকদারপাড়া এলাকা থেকে সাতটি এবং বিজয়পুর বিওপির সদস্যরা কয়লারপোর্ট এলাকা থেকে ৪৪টি ভারতীয় কম্বল জব্দ করেন। বিজয়পুর বিওপির আরেকটি দল জংখল এলাকা থেকে ২০০ কেজি বাংলাদেশি রসুন আটক করে।

শুক্রবার ভোরে বিজয়পুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে আরও ৮ হাজার কেজি ভারতীয় কয়লা ও তিনটি নৌকা জব্দ করেন। এ ছাড়া বরুয়াকোনা বিওপির সদস্যরা ছোট পাতলাবন এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা সব পণ্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কম্বল, কয়লা, রসুন ও নৌকা নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বাঁশ বিজয়পুর বনবিট কার্যালয়ে এবং মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হবে। জব্দ করা গরু কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর