শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত উত্তোলন শুরুর দাবি, মানববন্ধন

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

শেয়ার করুন:

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত উত্তোলন শুরুর দাবি, মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় ফুলবাড়ী কয়লা খনির প্রাথমিক খনন এলাকা (ইনিশিয়াল বক্স কাট) হিসেবে নির্ধারিত পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

মানববন্ধনে বক্তারা দ্রুত ফুলবাড়ী কয়লা খনি থেকে কয়লা উত্তোলন শুরুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

2b8f37cf-5af4-4284-8fbb-17c445952ecf

বক্তারা বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ইতোপূর্বে অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন হলে যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে। খনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

এ সময় ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লা খনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন, আব্দুল কাদের, আব্দুল আজিজ ও বিপ্লব হোসেন প্রমুখ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর