শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

অপরাধ দমনে স্বীকৃতি পেলেন জোরারগঞ্জ থানার ওসি হালিম

জ্যেষ্ঠ প্রতিবেদক, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

অপরাধ দমনে স্বীকৃতি পেলেন জোরারগঞ্জ থানার ওসি হালিম

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের মতো কার্যক্রমের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। এসব ক্ষেত্রে অক্টোবর মাসে চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।

সভা শেষে পুলিশ সুপার মো. মাসুদ আলম স্বীকৃতিস্বরূপ তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “ওসি হিসেবে এ থানায় যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং জোরারগঞ্জবাসীর সহযোগিতায় অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আজ ভালো কাজের স্বীকৃতি পেলাম। এ স্বীকৃতি আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর