শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

বালু উত্তোলনের আগেই প্রশাসনের অভিযান, ড্রেজার মেশিন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

বালু উত্তোলনের আগেই প্রশাসনের অভিযান, ড্রেজার মেশিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের জন্য স্থাপন করা একটি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী সেতুর পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি চক্র নতুন করে কাটাখালী সেতুর পূর্ব পাশে করতোয়া নদী এলাকায় বালু উত্তোলনের স্থান নির্ধারণ করে। সেখানে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের উদ্দেশ্যে ছয় সিলিন্ডারবিশিষ্ট একটি মেশিন স্থাপনের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতির কাজে ব্যবহারের জন্য স্থাপন করা মেশিনটি হাতুড়ি দিয়ে আঘাত করে ধ্বংস করা হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর