শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত খাইরুল শেখ।

নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে খাইরুল শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল বুধবার খাইরুল শেখ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এদিকে তার বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর ছেলে খাইরুলের সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে খাইরুল বটি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ সময় খাইরুলের স্ত্রী ও তার মা আফসার শেখকে ধরে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে কী কারণে তিনি বাবাকে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযুক্ত খাইরুল পলাতক থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর