বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কক্সবাজারে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ 

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ১৬ জন মাদক সেবনকারী, ধর্তব্য অপরাধে তিনজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

পুলিশ জানায়, চোর ও ছিনতাইকারীসহ অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও আদালতের পরোয়ানাভুক্ত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ১৬ মাদক সেবনকারীর মধ্যে রয়েছেন- মোহাম্মদ বাদশাহ (৩৯), ওমর ফারুক বাদশাহ (৫০), মোহাম্মদ তাসমিন হোসাইন (২৫), সালা উদ্দিন (৪০), আমজাদ হোসেন (২৭), মোহাম্মদ ইউসুফ (২৮), মোহাম্মদ রাবিন (২০), মোহাম্মাদ শফিক (২২), মাহমুদ রিফাত (২০), আহাম্মদ কবির (২০), ফয়েজ আহাম্মদ (৩২), মো. তারেক (২০), আজাদ বিন আয়াত (২০), মো. খুরশেদ (২৫), গোলামুর করিম (৩৯) ও মোহাম্মদ কাশেম (২২)।

এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেফতার তিনজন হলেন—তামিম ইকবাল (২০), মোহাম্মদ জালাল মিয়া (৪৬) ও হেলাল উদ্দিন (২৭)।

পরোয়ানাভুক্ত গ্রেফতার ১৩ জন হলেন- মো. নাছির, রহিম উল্লাহ রকি, জাহাঙ্গীর আলম (৩০), মিজানুর রহমান (২৮), নুরুল আবছার (৩৫), নুরুল আজিম (৩৩), নুরুল কাদের (২৭), জয় বন্ধুন দে, মো. বেলাল হোসেন, দিদারুল আলম (৩৬), জাহেদুল ইসলাম নিমাত (২৬), মুহাম্মদ রিপন ও রবিউল করিম (৪৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা  পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাড়াও পিএমখালী, খুরুশকুল, ঝিলংজা, চৌফলদণ্ডীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে কয়েকজনের বাড়ি কক্সবাজারের বাইরে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওসি মোহাম্মদ আলী।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর