বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

দ্বিতীয়বার ফেনী জামায়াতের আমির হলেন মুফতি হান্নান

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয়বার ফেনী জামায়াতের আমির হলেন মুফতি হান্নান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। ২০২৭-২৮ সেশনের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় জেলা আমির নির্বাচিত হন।

বুধবার (৪ নভেম্বর) রাতে দলের আমির ডা. শফিকুর রহমান ফেনীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করেন। এর আগে গত ২১ ও ২২ অক্টোবর ফেনী জেলা আমির পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৯০৬ জন রুকন ভোট দেন।

মুফতি আবদুল হান্নান এর আগে জেলা জামায়াতের সেক্রেটারি ও শহর আমিরের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফেনী আলিয়া মাদরাসার গভর্নিং বডির সহসভাপতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

জেলা জামায়াত সূত্র জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর দ্বিতীয়বারের মতো জেলা আমির হিসেবে শপথ নেবেন মুফতি আবদুল হান্নান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর