বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।

নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই পক্ষের কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর