ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক নেতা। ইমিগ্রেশনের স্টপ লিস্টে নাম থাকায় বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
আটক হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের স্টপ লিস্টে নাম থাকায় তাকে আটক করা হয়েছে। বাগেরহাট সদর থানার ওসির পাঠানো চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।
পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক হিমাংশু পালকে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




