বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ২০ কেজি হরিণের মাংস জব্দ, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে ২০ কেজি হরিণের মাংস জব্দ, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেফতার ২
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস বহনের সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে।
dis

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করা হয়। একই সঙ্গে দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর