বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি কোম্পানির’ দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি কোম্পানির’ দুই সদস্য গ্রেফতার

খুলনার রূপসা উপজেলায় চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার আসামি ও ‘বি কোম্পানির’ সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে রূপসা থানার মোসাব্বারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

এসআরবি-৬ সদর কোম্পানির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে ফেরদৌস হোসেন লাদেন (২৩) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকার আতিয়ার শেখের ছেলে রানা শেখ আকাশ (২৫)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মোসাব্বারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে লাদেন ও রানাকে গ্রেফতার করা হয়। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর