বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

পার্বতীপুরে ট্রেনের নিচে পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

পার্বতীপুরে ট্রেনের নিচে পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
রেললাইন। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তি সংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। 

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মাহামুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকালে তাঁকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তাঁর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে জিআরপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন নবী জানান, নিহত শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর