বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ৫ 

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ৫ 

দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ মাদকসেবককে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর ৪২ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- বিরল উপজেলার বেতুড়া গ্রামের লাইচু (২৭), পঁচাপাড়া গ্রামের সাখাওয়াত (২৮), বিরল গ্রামের ওমর ফারুক (৩৫), বেতুড়া গ্রামের মাজেদুর রহমান (৩২) এবং গোপালপুর গ্রামের জাফরুল ইসলাম (২৩)। পরে আটক ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

S

অন্যদিকে, একই রাতে এনায়েতপুর, চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অভিযানে দিনাজপুরের বিরল, ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ ও ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন।’

তিনি আরও বলেন, ‘অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর