নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. গফফার মোল্যা (৫৮) নামে এক কৃষক মারা গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা শহরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গফফার মোল্যা উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মৃত ইসমাইল মোল্যার ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্বজনরা জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে চা পান শেষে নিজ বাড়ি ঈশানগাতী ফিরছিলেন কৃষক গফফার মোল্যা। প্রতিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের এড়েন্দা বাসস্টান্ডের অদূরে যশোরগামী একটি মোটরসাইকেল সজরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত গফফারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৪ নভেম্বর) বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এএইচ



