বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বেনাপোলে সাবেক ছাত্রলীগ নেতা সাকিব আহম্মেদ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

বেনাপোলে সাবেক ছাত্রলীগ নেতা সাকিব আহম্মেদ গ্রেফতার
বেনাপোলের সাবেক পৌর ছাত্রলীগ নেতা মো. সাকিব আহম্মেদ (৩০)।

যশোরের বেনাপোলের সাবেক পৌর ছাত্রলীগ নেতা মো. সাকিব আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাকিব আহম্মেদ বেনাপোল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা। তিনি বেনাপোল থানার সাদিপুর গ্রামের সুলতান আহমদ বাবুর ছেলে। তার মায়ের নাম রহিমা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বেনাপোল থানা এলাকায় কেউ নাশকতার পরিকল্পনা বা চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা এলাকায় কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে সাকিব আহম্মেদকে যশোর আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর