বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী সৈয়দ মহিউদ্দিন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী সৈয়দ মহিউদ্দিন
সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন।

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীনের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মৌলভীবাজার পৌর জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ ও মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ ও আব্দুল কুদ্দুছ নোমান এবং সদর আমির মো. ফখরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, পৌরবাসীর নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও কল্যাণমুখী পৌরসভা প্রতিষ্ঠায় সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর