বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ এএম

শেয়ার করুন:

নড়াইলে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রীর কারাদণ্ড
বাচ্চু শেখ (৩৫) ও জোছনা বেগম (৩৩)।

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলি এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নড়াইল কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াগাতী থানার মাউলি গ্রামের মৃত দাউদ শেখের ছেলে বাচ্চু শেখ (৩৫) এবং তার স্ত্রী মৃত এতিন শেখের মেয়ে জোছনা বেগম (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাউলি এলাকায় বিশেষ অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় বাচ্চু শেখের কাছ থেকে ৩০ পিস এবং জোছনা বেগমের কাছ থেকে ৩০ পিসসহ মোট ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ উভয়কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ডের আদেশও দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাদণ্ড ও জরিমানা করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর