বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

কবিরাজির আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৩ এএম

শেয়ার করুন:

কবিরাজির আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান অভিযুক্ত গ্রেফতার
প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসা। ছবি: ঢাকা মেইল

পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে গ্রেফতার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি) সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের সিক্স লাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. হামিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ অক্টোবর ভুক্তভোগী কিশোরীর বাবা মেহেদী হাসান রিয়াজ বাদী হয়ে কবিরাজ তাইজুল ইসলাম মুসা, তার স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় অন্তরঙ্গ ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর