বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে আন্দোলন: দুর্বৃত্তের মারধরে আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে আন্দোলন: দুর্বৃত্তের মারধরে আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু
নিহত তৌফিক শেখ।

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবির চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে।

নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, তৌফিক পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় থাকছে। বাবার মারা যাওয়ার পর জীবিকার তাগিদে সেখানে এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেয় সে। শ্রমিক আন্দোলনে আহত হয়ে আজ হাসপাতালে মারা যায় তৌফিক।

তৌফিকের স্কুলশিক্ষক প্রদীব কুমার জানান, আমরা শুনছি, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তৌফিক। আজ সকালে খবর এলো আইসিইউতে থাকা অবস্থায় সে মারা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর