মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মুড়ির প্যাকেটে ককটেল, বিস্ফোরণে ঝলসে গেলেন জামায়াত নেতা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

মুড়ির প্যাকেটে ককটেল, বিস্ফোরণে ঝলসে গেলেন জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় বাড়ির দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেটে রাখা ককটেল বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক নেতা দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে তাঁর হাত-পায়ের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ সময় ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের কলেরপুকুর এলাকার পশ্চিম পাশে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি। তিনি পেশায় একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরেন তিনি। এ সময় বসতঘরের দরজার সামনে পলিথিনের একটি প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছে মনে করে সেটি ঘরের ভেতরে নিয়ে যান।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করতে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর