মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লাল মিয়া হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লাল মিয়া নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর