মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে পাহাড় কেটে নিচু জমি ভরাট, ২ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে পাহাড় কেটে নিচু জমি ভরাট, ২ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি সদরের কুমিল্লাটিলা এলাকায় পাহাড় কেটে পাশের নিচু জমি ভরাটের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরিবেশ অধিদফতরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ।

হাছান আহম্মদ বলেন, পাহাড় কাটা ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজের বিরুদ্ধে তাঁদের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

পরিদর্শনে প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচু একটি পাহাড়ের সামনের অংশ কেটে ফেলার প্রমাণ পাওয়া যায়। কাটা পাহাড়ের মাটি দিয়ে পাশের নিচু জমি ভরাট করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, খাগড়াছড়ি সদরের কুমিল্লাটিলা এলাকার মো. রাজ্জাক হোসেন (৩৮) ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচাংবাজার এলাকার শামীম আলম (২৮) ।

এ ঘটনায় রোববার খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন হাছান আহম্মদ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর