মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়া মাসিমপুর মোড়ে ওই অটোরিকশাচালক গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকাডাকি করেন। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান তিনি। পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান। মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। পরে স্থানীয়রা অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা রুহুল আমিন জানান, শরিফুল ইসলাম নামে অটো চালক ঘুমন্ত অবস্থায় মারা গেছে। পরে স্থানীয়রা ওই অটোচালকের লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর