মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে পিকআপের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

নড়াইলে পিকআপের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

নড়াইলের লোহাগড়া পৌরসভায় মহাসড়কে মাছবাহী পিক-আপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে পৌরভার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলামুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩ টার দিকে কালনা থেকে লোহাগড়া গামী একটি মাছবাহী পিক-আপ (ঢাকা মেট্রো-ন ২১-৪৭৪১) লোহাগড়া পৌরসভার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলামুসির মোড় এলাকায় পৌছালে অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোচালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। এসময় দুর্ঘটনায় পতিত অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সময় পিকআপ চালক ও তার সহকারী পালিয়ে যায়।

এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর