মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের, আহত ১০

জেলা প্রতিনিধি, গোলাপগঞ্জ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের, আহত ১০
গোপালগঞ্জে দুই বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শাহিদুল ইসলাম (ভ্যানচালক) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ অন্তত ১০ জন আহত হন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহত কাভার্ডভ্যান চালক শাহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার উত্তর চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’ ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন দুটি সড়কের পাশে থাকা ‘দোলা পরিবহন’ ও গোপালগঞ্জগামী একটি লোকাল বাসে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে থাকা ভ্যানচালক শাহিদুল ইসলাম গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে আরও ১০ জন আহত হন।

খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ও হাইওয়ে থানা পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর