মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের’

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবনের জানাযার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই সরকারের সংহতি আছে। ১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে।

তিনি বলেন, তারা যে কয়েকদিন আগে যে দাবিগুলো নিয়ে লংমার্চ করলেন, তাদের এ দাবি বাস্তবায়ন ইতিমধ্যে সরকার শুরু করেছে।

এ সময় কালিগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর