মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধা বিএনপি সভাপতির হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা না দিতে সতর্কবার্তা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধা বিএনপি সভাপতির হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা না দিতে সতর্কবার্তা
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। ওই নম্বর ব্যবহার করে কেউ টাকা চাইলে তা না দিতে পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। যদি কেউ টাকা চায়, টাকা দেবেন না।’

পোস্টের মন্তব্যে বিপুল কুমার দাস নামে একজন লেখেন, ‘আমার কাছে চেয়েছে।’ এতে হ্যাক হওয়া নম্বর ব্যবহার করে পরিচিতজনের কাছে টাকা চাওয়ার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে। হ্যাক হওয়া নম্বর থেকে জরুরি প্রয়োজন বা বিপদের কথা বলে কেউ টাকা চাইতে পারে। তাই ওই নম্বর থেকে কোনো আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা যাচাই না করে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন সাদিক।

তিনি বলেন, তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কেউ টাকা চাইলে তা যেন কেউ না দেন। এ ধরনের বার্তা বা আর্থিক লেনদেনের অনুরোধ পেলে বিশ্বাস না করে বিকল্প যোগাযোগমাধ্যমে সরাসরি তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার আহ্বান জানান তিনি। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান।

অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি। পাশাপাশি তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর