মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ গ্রেফতার ৪

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ গ্রেফতার ৪

যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও পাসপোর্ট আইনের মামলার আসামি রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাদীপুর পূর্বপাড়ার মো. মিনার হোসেন (২৯), খলশী গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের মো. সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার মো. মিলন (৪০)। পুলিশ মিনার হোসেনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করেছে। আব্দুল্লাহ আল মামুন সাজাপ্রাপ্ত, সুজন হোসেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং মিলন পাসপোর্ট আইনের মামলার আসামি।

বেনাপোল পোর্ট থানা-পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় নাশকতার পরিকল্পনাকারী কিংবা মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেফতার চারজনকে আইনগত প্রক্রিয়া শেষে ৩ নভেম্বর পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর