মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় ২ হাজার ২৫০ ইয়াবা জব্দ, রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ এএম

শেয়ার করুন:

বরগুনায় ২ হাজার ২৫০ ইয়াবা জব্দ, রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২
জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে বরগুনায় এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনাল (নতুন বাসস্ট্যান্ড) এলাকায় বরিশাল থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব কাড়িরবিল-পালংখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে মো. রবিউল আলম (৬০) এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বি ব্লকের বাসিন্দা ছামুদা বেগম (৪৫)। তিনি মৃত আইউব আলীর স্ত্রী।
45369db9-b339-469c-bc5e-af9acc2a75be

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. হামিমুর রশিদের নেতৃত্বে একটি দল বাসটিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুজনের জুতা তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক পাচার ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

 

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর