সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বজনদের স্মরণে প্রার্থনায় মুখর যশোরের খ্রিস্টান কবরস্থান

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

স্বজনদের স্মরণে প্রার্থনায় মুখর যশোরের খ্রিস্টান কবরস্থান
যশোরে খ্রিস্টান কবরস্থানে পালিত হচ্ছে ‘কবর আশীর্বাদ দিবস’। ছবি: ঢাকা মেইল

মৃত স্বজনদের স্মরণ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার চিরশান্তি কামনায় যশোরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বার্ষিক ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত হয়েছে। 

সোমবার শহরের কারবালা ওয়াপদা খ্রিস্টান কবরস্থানে নানা আনুষ্ঠানিকতা ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের সমাহিত স্বজনদের কবরে সমবেত হন। নারী, পুরুষ ও শিশুরা কবরগুলোতে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে মৃত স্বজনদের স্মরণ করেন। পরে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদের মধ্যদিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

02

ক্যাথলিকমণ্ডলীর ফাদার নিকোলাস মণ্ডল বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এ সময় পরলোকগত স্বজনদের আত্মার চিরশান্তি এবং তাদের ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য প্রার্থনা করা হয়।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস বলেন, ২ নভেম্বর বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ মৃত স্বজনদের স্মরণ করেন। এদিন দাদা-দাদি, বাবা-মা, ভাই-বোন, সন্তানসহ পরলোকগত আত্মীয়-স্বজনদের আত্মার চিরশান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। তাদের স্বর্গবাসের জন্য বিশেষভাবে উৎসর্গ করা হয় এ দিনটি।

অনুষ্ঠানে প্রশান্ত বিশ্বাস, আগস্টিনা সরকার, চিকিৎসক অসিত বিশ্বাস, জোসেফ দাস ও রিতা বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর