যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার নয়টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ১৭ জন, চৌগাছা থেকে ২ জন, মণিরামপুর থেকে ৩ জন, শার্শা থেকে ২ জন, অভয়নগর থেকে ৪ জন, কেশবপুর থেকে ৩ জন, বাঘারপাড়া থেকে ৪ জন, বেনাপোল থেকে ৪ জন এবং ঝিকরগাছা থেকে ২ জন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




