সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ৫ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ৫ জনের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত পাঁচজন। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহের শৈলকূপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনের ডোপ টেস্টে পজিটিভ ফলাফল পাওয়ার পর তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (২ নভেম্বর) সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য শেষে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— শৈলকূপা উপজেলার দিগনগর গ্রামের মো. মিথুন ইসলাম (৩৫)। তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিশ্চিন্তপুর গ্রামের মো. আকমল হোসেন (২৬)। তাকে পাঁচ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শ্রীরামপুর গ্রামের মো. সোহরাব হোসেন অংকনকে (২৫) চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। খাসবগদিয়া গ্রামের মো. শুকুর আলীকে (৫২) ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বারুইহুদা গ্রামের মো. ইনামুল হাসান ওরফে টুটুল বিশ্বাসকে (৩০) ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর