সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

নতুন উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চার ইউনিয়নের বাসিন্দারা। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি দেন তারা।

সোমবার (২ নভেম্বর) সকালে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন চার ইউনিয়নের বাসিন্দারা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদ জানান। বিষয়টি গোপন রাখার অভিযোগ তুলে তারা জেলা প্রশাসকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

1cc64db4-9936-4e6e-9528-f2d93ad5b8bb

পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।

dffe52b6-cbd6-408c-8703-55b4bd993115

বিক্ষোভকারীদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে পৃথক করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবীর আহমেদ ভুঁইয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি নতুন উপজেলা নিরীক্ষণের জন্য একটি দাফতরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জেলা প্রশাসক গোপন রেখেছেন বলেও অভিযোগ করেন তারা।

7f7a9b20-96be-4ecf-a9d6-31bf2fe90bb7

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সদর ও বিজয়নগর উপজেলা ভেঙে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে তীব্র আন্দোলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তারা আগের মতোই সদর উপজেলার সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর