সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ; কাভার্ড ভ্যানে আগুন

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ; কাভার্ড ভ্যানে আগুন

তৃতীয় দিনেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সাভারের আশুলিয়ায়। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সোমবার সকালে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়কের পাশে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার জিরাবো ও নরসিংহপুর এলাকার দুই-তিনটি কারখানার কিছু শ্রমিক বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর পরপরই শ্রমিকেরা সড়কের পাশে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন।

f04eb196-2b24-42ad-9aa9-f7a21f684f67

কোন কোন কারখানার শ্রমিকেরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া জানান, সকালে শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

8432521e-f7f9-4ef7-8007-d43721dc1820

শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত রেখেছে প্রশাসন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর