সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনার সীমান্তে ভারতীয় কম্বল, কাপড় ও কয়লাসহ ৩ লাখ টাকার পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

নেত্রকোনার সীমান্তে ভারতীয় কম্বল, কাপড় ও কয়লাসহ ৩ লাখ টাকার পণ্য জব্দ

নেত্রকোনার সীমান্তে পৃথক ছয়টি অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, থামি কাপড় ও কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৪টি ভারতীয় কম্বল, ২৩ পিস থামি কাপড়, ৪৮০ কেজি কয়লা এবং ২৫০ কেজি বাংলাদেশি রসুন। এসব পণ্যের সিজার মূল্য ২ লাখ ৮০ হাজার ৭০০ টাকা।

সোমবার (২ নভেম্বর) সকালে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল থেকে রাত পর্যন্ত নেত্রকোনা ৩১ বিজিবির অধীন বিজয়পুর, মহেষখোলা ও লেংগুড়া বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

c9dec957-277a-4103-b77f-b37fd21ec5cb

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫০ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে ১০টি ভারতীয় কম্বল জব্দ করে। একই বিওপির টহল দল বিকেল ৪টার দিকে জংখল এলাকা থেকে ২৫০ কেজি বাংলাদেশি রসুন এবং রাত পৌনে ১২টার দিকে প্রেমবাজার এলাকা থেকে আরও ৩০টি ভারতীয় কম্বল জব্দ করে।

অন্যদিকে, মহেষখোলা বিওপির টহল দল দুপুর ২টার দিকে নকলাই এলাকা থেকে ২৩ পিস ভারতীয় থামি কাপড় এবং বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকা থেকে ৪৮০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে লেংগুড়া বিওপির টহল দল সাতশহীদের মাজার এলাকা থেকে চারটি ভারতীয় কম্বল জব্দ করে।

বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় পণ্যগুলো জব্দ করা হয়। জব্দ করা পণ্য নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর