রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

জামালপুরে নাশকতার মামলায় গ্রেফতার কৃষক লীগ নেত্রী কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

জামালপুরে নাশকতার মামলায় গ্রেফতার কৃষক লীগ নেত্রী কারাগারে
ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক পুতুল রাণী। ছবি: ঢাকা মেইল

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা নাশকতার মামলায় উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক পুতুল রাণীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে পৌর শহরের কিংজাল্লা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারীপাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে করা ১৩ নম্বর মামলায় পুতুল রাণী আসামি। ওই মামলায় তার সম্পৃক্ততার অভিযোগে রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়ার করা ১৩ নম্বর মামলার আসামি পুতুল রাণী। ওই মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর