রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারকালে ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। 

রোববার (১ নভেম্বর) সকালে পতেঙ্গা থানার কর্ণফুলি চ্যানেলের ১৫ নম্বর ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ চার পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর