রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিহত মো. রুবেল। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল ওই ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের মধ্যম মায়নী ভূঁইয়াপাড়ার আব্দুল মুজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।

নিহত রুবেলের প্রতিবেশী হাসিব হাসান বলেন, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিল। অসাবধানতাবসত গাছ থেকে পড়ে কোমর ও মাথায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান সুরভী বলেন, সকাল ১১ টার দিকে মো. রুবেল নামে এক ব্যক্তি স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। মিরসরাই থানায় পুলিশ এসে লাশ নিয়ে যায়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর